মাতারবাড়িতে কোহেলিয়া নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে মাতারবাড়ি বাজারে অভিযান চালিয়ে দুই অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ দুইটি পৃথক মামলায় ৫ হাজার টাকা ও ১ হাজার টাকা অর্থদণ্ডসহ মোট তিনটি মামলায় তিনজনকে মোট ১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজবীর হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযান চলমান থাকবে।











