পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় করোনা দুর্যোগে ৯শ’ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছাল কনফিডেন্স গ্রুপের অংঙ্গ প্রতিষ্ঠান জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড। গত মঙ্গলবার দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের হতদরিদ্র পরিবারে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী পৌঁছানো হয়।
এ উপলক্ষে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি প্লান্ট ম্যানেজার আব্দুল্লাহ আল তৌহিদ, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ-এডমিন আব্দুর রহমান, এক্সিকিউটিভ-এডমিন মোনায়েম আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, আ’লীগ নেতা রমজান আলী সর্দার, দিদারুল আলম, নাজিম উদ্দিন খোকন, শেখ মনির, হাজী দিদারুল আলম, হাজী নুুরুল আলম, খোরশেদুল আলম, জালাল আহমেদ, উত্তম তালুকদার, মনসুর আলম, আখতার জাবেদ, হাজী রফিক আহমদ, মনতোষ চৌধুরী, তৈয়বুর রহমান মেম্বার, সামশুল আলম, আবদুল কাদের, আসাদ, হাদি মোহাম্মদ শাহ্ নেওয়াজ, দিদারুল আলম, এরশাদ, আবদুল গণি।











