কোরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআনময় করতে না পারলে মানুষ তার কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা পাবে না।
গত ২৩ ফেব্রুয়ারি হোটেল সৈকতে সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, আইআইইউসির ট্রেজার অধ্যাপক ড. মাহবুবুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম রহমান কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, শিবিরের মহানগর দক্ষিণের সভাপতি মাঈনুল ইসলাম মামুন, আলেমে দ্বীন লিয়াকত আক্তার সিদ্দীকি, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন, মাহমুদুল আলম, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন, ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক মোক্তার আহমাদ সিকদার, উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দীন আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর, মোহাম্মদ হোসেন, কাউন্সিলর মাহমুদুল আলম, আব্দুল আলীম, নাজিম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












