কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা

পূর্ব বাকলিয়া ওয়ার্ডে লিফলেট বিতরণে সুফিয়ান

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী পদেক্ষপ। এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। সারাদেশে ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি হয়েছে। তাই ৩১ দফাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি গত ৩১ অক্টোবর ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের ফিরিয়ে দিতে চাই। জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তাদের সাথে নিয়েই বাংলাদেশকে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো। জনগণ বিএনপির ধানের শীষের পক্ষে আাছে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, এম. এ হামিদ, মোহাম্মদ সগির, জসিম উদ্দিন, মো. সবুর, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম নীরব, মোহাম্মদ হারুন, মো. এয়াকুব, মো. নাসের, মো. সেলিম, মো. ইউনুছ, আমির হোসেন, ইমন, রুবেল,জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি সংগীত বিভাগের নবীনবরণ গান আবৃত্তি ও নৃত্য পরিবেশনা
পরবর্তী নিবন্ধশিল্পকে হতে হবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি