কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে আহবান নৌবাহিনী প্রধানের

ওমর ফয়সাল, সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:০৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সন্দ্বীপ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বুধবার দুপুরে সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল মোঃ মুছা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডাঃ মোহাম্মদ জিয়া উদ্দিনসহ অনেকে।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নৌবাহিনী প্রধান। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কারার নির্দেশনা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অভিযান, দুই মাদক কারবারি আটক