ছাত্রলীগ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ইউনিয়ন পরিষদের মাঠে গত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আলী শাহ। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু। অতিথি ছিলেন উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম তালুকদার চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, সদস্য নাছির উদ্দীন, আবুল হাশেম সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মো. ইসহাক সওদাগর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সহ সভাপতি মো. আনোয়ার প্রমুখ।













