কোতোয়ালী থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল বাদে আছর আমানত শাহ মাজার সংলগ্ন এতিম খানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সংসদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল ও মিলাদে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা কোকো সংসদের সভাপতি ও থানা ছাত্রদল নেতা মো. ইফতেখার করিম।
সংসদের সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রদল নেতা মোহাম্মদ রিদুয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সংসদের মহানগর কমিটির অর্থ সম্পাদক শাহারিয়ার আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন মো. সেলিম, মো. জামাল, মো. মাহাবুব, মো. ইমন, মো. নাঈমুল ইসলাম নাঈম, মো. তানজিল ইসলাম, মো. রাকিব, মো. বেলাল, মো. আজম, মো. কুতুব, মো. বেলাল উদ্দিন, মো. সজিব, মো. মানিক, মো. আলাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











