কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কঁড়ি স্পোর্টস–২০২৬’ এ থানা পর্যায়ে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কোতোয়ালী থানা এলাকার প্রায় চারশ প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সেন্ট প্ল্যাসিডস স্কুল মাঠে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ে দাবা ও মার্শাল আর্ট পর্বের কার্যক্রম সম্পন্ন করা হয়। নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর সদস্যসচিব ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হুদা সিদ্দিকী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল চৌধুরী স্পোর্টস কমিটির কো–অর্ডিনেটর হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন।
বিভিন্ন উপ–কমিটির আহ্বায়ক হিসেবে যথাক্রমে ইকবাল হোসাইন, এ কে এম গিয়াস উদ্দিন, মমতাজ উদ্দিন, নয়ন কান্তি সুশীল, লিটন কান্তি দেব, বিদ্যুৎ কুমার সাহা, আজিজুল হক ও আব্দুল হান্নান দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিচারক হিসেবে ছিলেন– ওমর ফারুক, মো. রাফি, ফারজানা, মো. কাওসার, এ বি রনি, তীর্থ তালুকদার প্রমুখ।














