মো. জাফর নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত জাফর অর্থঋণ জারি মামলায় (নং– ৬১০/২৫) সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। ধৃত জাফর আন্দরকিল্লার ফজলুল হাওলাদারের ছেলে।












