কোতোয়ালী থানা পুলিশের একাধিক অভিযানে বিভিন্ন অপরাধের মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী মামলায় পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন মো. আব্দুল কাদের (২৭), মো. শহীদুল ইসলাম (২২) ও মো. রাজু (২২)। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর একটি অভিযানে গত বুধবার রাত ২টায় লালদীঘির পাড় শাহ আমানত মাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুন্দর আলী প্রকাশ রুবেল (৩২), বুলু শীল (২৫) ও শিপন দত্ত (২০)। পুলিশ জানায়, আটককৃতরা ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত ১০ মার্চ সন্ধ্যা ৭টায় কোতোয়ালী থানা পুলিশ স্টেশন রোডস্থ ৭ নং বাস পার্কিং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো. আব্দুল্লাহ (৪০) কক্সবাজারের পাহাড়তলীর বাসিন্দা। মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত বুধবার এক অভিযানে মাদকদ্রব্য মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আসিফ প্রকাশ ধামা আসিফকে (২৯) কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ মনোমিয়া ডাক্তার বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একটি অভিযানে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন ইমতিয়াজ আহাম্মেদ জিহাদ প্রকাশ রায়হান (২০) ও মো. আজাদ হোসেন (২৭)।
এছাড়া বুধবার রাত ২টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় এক অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রুশো বিশ্বাস (৩৫), আসিফ (২০), মো. সোহেল রানা (২১), মো. সজীব (১৯), মো. ইমন (২৫) ও মো. রাশেদ (২৫)। তাদেরকে আদালতে চালান দেয়া হয়।












