কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির একটি মামলার তদন্তে প্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন কঙবাজারের মহেশখালীর মো. আরমান ও নগরীর কর্ণফুলী থানা এলাকার মো. জয়নাল আবেদীন সুজন। গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, কোতোয়ালী থানার ডাকাতির প্রস্তুতির একটি মামলার তদন্তে প্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীদের তাদেরকে আদালতের কাছে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাজীর দেউড়িতে ২০ জুয়াড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৯ লাখ টাকার অবৈধ জাল জব্দ