নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি টিপ ছোরা, একটি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ছোরা এবং একটি লোহার তৈরি কাঠের হাতলযুক্ত ছোরা উদ্ধার করা হয়। গত রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুরের কচুয়া এলাকার মো. জাকিরের ছেলে মো. সজীব (২২), ফেনী সদরের শেখ আলী চৌকিদার বাড়ির মৃত হানিফের ছেলে মো. বাপ্পি (৩৪), কুমিল্লার মুরাদনগরের মো. আরিফের ছেলে মো. আসিফ (১৯) ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মো. ছাবেরের ছেলে মো. করিম প্রকাশ কালা করিম (৩২)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।










