কোটা আন্দোলনে চট্টগ্রামে হওয়া ১৫ মামলায় ৬০৭ আসামির অব্যাহতি

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ৩:০৭ অপরাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের ৬ থানায় হওয়া ১৫টি মামলায় আদালতে জমা দেওয়া প্রতিবেদনে ৬০৭ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার সাইফুল ইসলাম দৈনিক আজাদী বলেন, আজকে জমা দেওয়া ১৫টি মামলার প্রতিবেদনে ৬০৭ জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর কয়েকটা মামলার প্রতিবেদন এখনো আসে নাই সেগুলোও দ্রুত জমা দিয়ে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয় পুলিশ।

১৫টির মধ্যে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় ৫টি, পাঁচলাইশ থানায় ৪টি, বাকলিয়া থানায় ১টি, আকবর শাহ থানায় ১টি, চান্দগাঁও থানায় ২টি এবং খুলশী থানায় ২টি মামলা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরো একটি মামলা, নাসির ও মেয়র রেজাউলও আসামি
পরবর্তী নিবন্ধক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয় ঘুরে দেখালেন তামিম