কোন ষড়যন্ত্র জনগণ মানবে না, সুষ্ঠু নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন চাই

৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহের

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহবায়ক আলহাজ্ব আবু তাহের আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় পুরাতন ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এসময় তিনি লেবার কলোনী, বন্দর টিলা, হাসপাতাল গেইট, কাজীর গলিসহ প্রধান সড়ক গুলোতে গণসংযোগ করেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। এসময় তিনি স্থানীয় জনগণ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের বলেন, দেশের মানুষ সুষ্ঠু-শান্তিপূর্ণ অবাধ-গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কোন ষড়যন্ত্র জনগণ মানবে না, সুষ্ঠু নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন চাই। এসময় তিনি এলাকার উন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট চান।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ওয়ার্ড় হচ্ছে-৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড়। এই ওয়ার্ড়ের অনেক সমস্য রয়েছে-ইনশাল্লাহ আপনাদের লাঙ্গল জয়ী হলে সকল সকল সমস্যার সমাধান করবো। জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের দোয়া ভোটে নির্বাচিত হলে অবহেলিত ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডকে সমৃদ্ধ ওয়ার্ডে রূপান্তর করবো।

গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহেরের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জা-পা যুগ্ম আহবায়ক ওসমান খাঁন, নাছির উদ্দিন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, জহুর উদ্দিন জহির, চট্টগ্রাম উওর জেলা জা-পা সদস্য সচিব শফিউল আজম চৌধুরী লিটন, যুব নেতা কায়সার হামিদ মুন্না, আরমান মিয়া, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, যুবনেতা মোহাম্মদ ওামান, আবদুল লতিফ, জাহিদুল ইসলাম জাহিদ, শাহজাহান, মোহাম্মদ জাবেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল
পরবর্তী নিবন্ধমুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না : হেফাজতের আমির