কেশুয়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ কেশুয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ও সীমানা প্রাচীর মাঠ সংস্কার রাস্তা নির্মাণ উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবু কান্তি চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শের আলী মাস্টার। বিশেষ বক্তা ছিলেন সেচ্ছাসেবক দল দক্ষিণ জেলার আহবায়ক মনজুর আলম তালুকদার। বিশেষ বক্তা ছিলেন জোয়ারা ইসলামি ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসআরএম আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম, দাতা সদস্য মোহাম্মদ হোসেন সওদাগর,সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগম, মো. সেলিম, সাদ্দাম হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততই উন্নত। তিনি লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হযরত গাউছুল আজম মুনিরী (রা.) সুন্নিয়া মাদরাসায় ছবক প্রদান
পরবর্তী নিবন্ধনারীবান্ধব নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা সাঈদ নোমানের