ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজে যোগ দেয়। ঘটনার পর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বাংলানিউজের।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে।














