কেন্দ্রীয় বায়তুশ শরফে কুরআন শিক্ষার আসর ও ইফতার মাহফিল

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

 

বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদে আঞ্জুমনে নওজোয়ানের সহযোগিতায় মাসব্যাপী সকল বয়সী কুরআন শিক্ষার আসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

গত শনিবার বিকালে মাহফিলে মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মুমিনরা সিয়াম সাধনার মাধ্যমে নিজ প্রবৃত্তি নিয়ন্ত্রণের শিক্ষা পায়, কারণ সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে তাক্বওয়া অর্জন, সংযত আচারআচরণ এবং তাদের অন্তর জগতের পাশবিক ইচ্ছা আর সকল প্রকার জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। সিয়াম সাধনায় মুমিনদের চলাফেরা ও আচারআচরণে পশুত্ব নিস্তেজ হয়ে যায়। ক্ষুদা ও পিপসার তীব্রতা অনুভব হওয়ার পরেও তার পাশবিক চিন্তায় ভাটা পড়ে বিধায় চিরন্তন জীবনের অনন্ত সফলতার মনজীলে পৌঁছার সৌভাগ্য অর্জন হয়। এ সময় মাওলানা নূরী ভাষা শহীদের অবদান তুলে ধরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভীর সভাপতিত্বে মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্জুমনে ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। মাওলানা শিহাব উদ্দীনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, সদস্য জাহাঙ্গীর আলম শাকিল, আবুল হাসেম মাসুম, মাওলানা মো. ফরহাদ আলম ও মাওলানা মো. মুছা কাজেমী, মুহাম্মদ আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এমদাদ হোসেন মতিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধলটারিতে মিলবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল