কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান আবারও সিআইপি নির্বাচিত

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

 

দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চিটাগং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান আবারো সিআইপি নির্বাচিত হয়েছেন। গত ২০ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এমপি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে খলিলুর রহমানের হাতে এবারের সিআইপি কার্ড তুলে দেন। তিনি ইতিপূর্বে টানা বহুবছর সিআইপি হিসেবে সম্মানিত হয়ে আসছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাফন পরে মৌন মিছিলে শাবি শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধনেই প্রাতিষ্ঠানিক সনদ তবুও তিনি বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক