কেকা’র ফুটসাল টুর্নামেন্টে সিআরএসসি ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

খুলশীতে স্টেডিয়াম এক্সএ গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্সক্যাডেট এসোসিয়েশন (কেকা) ফুটসাল টুর্নামেন্টে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এক্স ক্যাডেটদের দল সিআরএসসি ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয় ওসিইসিএফ কিং (এমইএস কলেজ)। কেকা কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ,এম ই এস কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হাজেরা তজু কলেজ, হাটহাজারী কলেজ, টিম কেকা, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও কেকার প্রাক্তনবর্তমান ক্যাডেটসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের, সে. লে. (অব.) ইলিয়াছ কামরু, উপদেষ্টা একরামুল হক ভুঁইয়া, উপদেষ্টা সদরুল হুদা সানি, সিনিয়র সহসভাপতি মো. মহসিন উদ্দিন চৌধুরী, সহসভাপতি প্রফেসর ড. মহিউদ্দিন চৌধুরী, সহ সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, মো. আমিরুল হোসাইন, মো. মিজানুর রহমান সজীব, জিয়াউল কাদের, গোলাম সরোয়ার চৌধুরী, শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, রনি পাল, নাফিস মিনহাজ, তারেক বিন ওমর, মুহাম্মদ মেহেবুব আলী, মো. রিয়াজুল হক, রেজওয়ান আদর, এ টি এম কাউসার হাবীব, মো. তারেকুল ইসলাম, ইকবাল মাহমুদ, হুমায়ুন উদ্দিন চৌধুরী, ইফতেখার মাহমুদ, আজিজুল ইসলাম, সে. লে. সিরাজুল ইসলাম, মাসুদ রানা রহিম, আরহাম আব্দুল্লাহ, মাকসুদুর রহমান রাসেল, মোহাম্মদ তৌহিদ। সিআরএসসি ওয়ারিয়র্সের গোলরক্ষক আরাফাত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যান অব দ্যা ম্যাচ ওসিইসিএফ কিংএর জমির ও সর্বোচ্চ গোলদাতা সিআরএসসি ওয়ারিয়ার্সের আতিক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ ওভারের নাটকীয়তায় নেপালকে হারালো ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধঅদম্য টি-টোয়েন্টির ফাইনালে আজ ধুমকেতুর সামনে দুর্বার