বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, ১৭ বছর ভোট দিতে না পারা সর্বস্তরের জনগণের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণই তার উত্তর দিবে। তিনি গতকাল শনিবার ইপিজেড থানার মাইলের মাথা ও ব্যারিস্টার কলেজসহ বিভিন্ন এলাকার অলিগলি, বাসা– বাড়িতে নেতাকর্মীদের সাথে নিয়ে তার বাবা আমির খসরু মাহমুদ চৌধুরী ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন। ইসরাফিল খসরু বলেন, সর্বস্তরের জনগণের পাশাপাশি নারী ও তরুণদের একটি বড় সমর্থনে বিপুল ভোটে চট্টগ্রাম–১১ (বন্দর পতেঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী জয়লাভ করবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রোকন উদ্দিন মাহমুদ, নুরুজ্জামান, ইমরান খান, আবদুল মান্নান, মো. হাসান, মো. জসিম, জাহাঙ্গীর, মুন্না, আয়ুব খান, মুজিব, মনির, রিয়াজ, ইফতেখার, খোকন, মহিউদ্দিন, ঈছা, আলমগীর, নুর উদ্দিন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, রিয়াদ, দিদার, ফোরকান, মেহেদী, রনি, হিরা, রিপন, আসাদ, ইরফান, রুবেল, সুমন, মিজান, শাহজাহান, ফারুক, সাইফুর, সাজ্জাদ, মোস্তাবিন, রাশেদুল, ছাত্রদলের শাহেদ, আকিব, রিদয়, ইমন, সাদিপ,সিফাত, আসিফ, মুরাদ, আয়ুব রানা, রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











