কৃষির উৎপাদন বিপণন ব্যবস্থায় আধুনিকায়নের বিকল্প নেই

বাড়বকুণ্ডে নির্বাচনী পথসভায় আসলাম চৌধুরী

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন,সীতাকুণ্ডের উত্তরাংশ বিশেষ করে বাড়বকুণ্ড একদিকে পর্যটন, অপরদিকে কৃষি ও শিল্পের অনন্য সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে কলকারখানা থাকলেও মূলত এই অঞ্চলের জীবিকা এখনও কৃষি নির্ভর। তাই মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে আধুনিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার বিকল্প নেই। আগামীতে বিএনপি দেশসেবার সুযোগ পেলে আমরা কৃষি কার্ডের মাধ্যমে এই সেক্টরে আমূল পরিবর্তন সাধন করে দেশের অর্থনীতির অগ্রগতি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। তিনি গতকাল শনিবার বাড়বকুন্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন কাজী মো. মহিউদ্দিন, মো. জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, মো. মোরছালিন, ফেরদৌস আহদে মুন্না, আবুল বাসার ভূঁইয়া, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মো. হারুন ভূইয়া, এম এম বদরুল আলম, কাজী মো. ইসহাক, ফিরোজ আহাম্মদ চৌধুরী, সুজায়েত আলী চৌধুরী, মোবারক হোসেন মাস্টার, মো. ইউনুস, মো. সাখাওয়াত হোসেন রাসেল, মো. সেলিম উদ্দিন মেম্বার, মো. আবু তাহের মেম্বার, মো. রেজাউল করিম খোকন, মো. লোকমান হোসেন রকিব, মো. শাহাবুদ্দিন রাজু, মো. ইলিয়াস হোসেন, মো. মহিউদ্দিন, মো. অজিউল্লাহ, মো. বদরুল ইসলাম, আকবর হোসেন জসিম, মো. নুরুল আলম, মো. মামুন হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন, কাজী মো. সেলিম উদ্দিন, মো. নুরুন্নবী সাইফুল, একরাম হোসেন, গিয়াস উদ্দিন আজাদ, জয়নাল আবেদীন বাবলু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্রোবেল একাডেমীর শিক্ষার্থীরা আয়োজন করেছে জেব্রা ক্রসিং কর্মসূচি
পরবর্তী নিবন্ধ৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ