কৃষিজমির টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৩:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় গোলাম আজম নামে ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার তার কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, গত বুধবার রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা বড়ুয়া পাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল অভিযান পরিচালনা করেন। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থল থেকে ১টি ডাম্পট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় রাখা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমির টপসয়েল ও পাহাড়টিলা কেটে পরিবেশের ভারসাম্য ধ্বংসকারীদের কোন ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে রামুর বৌদ্ধ বিহারে আগুন : এসপি মাহফুজুল
পরবর্তী নিবন্ধবেতন বৃদ্ধির দাবি, ভাঙচুরের চেষ্টা, মালিকদের উদ্বেগ