কৃষিখাত উন্নয়নে বদলে যাবে সীতাকুণ্ড উত্তরের দৃশ্যপট

বারৈয়াঢালায় গণসংযাগে আসলাম চৌধুরী

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন,সীতাকুণ্ডের উত্তরাঞ্চলের জীবিকা নির্ভর করে কৃষির ওপর। কৃষিখাতের আধুনিকায়ন করা গেলে এই এলাকার মানুষের জীবনচিত্র পাল্টে যাবে।

কোল্ড স্টোরেজ, বিনামূল্যে কিংবা কমমূল্যে সার কীটনাশক, বীজ, আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ করা গেলে সীতাকুণ্ডে শস্যভান্ডারের গন্ডি ছাড়িয়ে যাবে দেশজুড়ে। বিএনপি কৃষিকার্ডের মাধ্যমে কৃষি বিপ্লবের যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়িত হলে খাদ্য শষ্যে স্বয়ংসম্পূর্ণ সীতাকুন্ডের পাশাপাশি অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরবে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজী আবু তাহের, সদস্য সচিব অ্যাডভোকেট আইনুল কামাল, ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী এনামুল বারী, ফেরদৌস আহমেদ মুন্না, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজগর, কামাল উদ্দিন চৌধুরী, বাবু জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, বোরহান উদ্দিন, আলাউদ্দিন সেলিম, নুরুচ্ছফা সাবু, মাসুদ হোসেন আনোয়ার, গোপাল শর্মা, দিদারুল ইসলাম, মো. আলাউদ্দিন, কবির মোল্লা, আনা মেম্বার, মনসন, বাবুল শাস্ত্রী, নাজিম, নয়ন, আক্কাস, আব্দুল হালিম, নুর সোলেমান দুলাল, মহসিন, শওকত আলী। পরে তিনি বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ডা. কমল কদর, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন দুলাল, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী শরীফ, মো. ইসমাইল, সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স সার্ভিস কমপ্লেক্সের কমিটি গঠন
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় চিন্তাশীলতা ও সৃজনশীলতার বিকাশের ক্ষেত্র