কৃষকের পাকা ধান কেটে দিলেন ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কৃষকদের পাকা ধান কেটে দিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল কৃষকলীগের দুটি ইউনিট এই কর্মসূচি পালন করে পৌরসভার ছিটিয়াপাড়া এলাকায়। ধান কাটার এই কর্মসূচিতে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফজলে করিম চৌধুরী এমপি বলেন, এবার রাউজানে বাম্পার ফলন হয়েছে। কৃষকরা সুযোগ সুবিধা পেয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে চাষাবাদ করছে। আগামীতে প্রতি ইঞ্চি পতিত জমিতে ফসল ফলানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে কর্মসূচির উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী। সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার ইসলাম, কামরুল হাসান বাহদুর, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, আবদুল লতিফ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাধন পালিত, দিপলু দে দিপু, কৃষকলীগ নেতা লক্ষী কান্ত চৌধুরী, এম এ আবছার, মিয়া চৌধুরী, আবু সালেহ, ইমরান হোসেন ইমু,ওয়াহেদ বাবলু, অনুপ চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসন পিবলু, নাছির উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের মানুষেরা শিক্ষায় আগের চেয়ে এগিয়েছে
পরবর্তী নিবন্ধলার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়