কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সচেষ্ট হব

গণসংযোগকালে ইসলামী ফ্রন্ট প্রার্থী সামাদ

| রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ গত শুক্রবার বিকেলে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বিসিক শিল্প এলাকা, বরিশাইল্লা বাজার, কাপ্তাই রাস্তার মাথা, কাজির বাজার, কামাল বাজার, মোহরা, ওয়াসা, চররাঙ্গামাটিয়া, উত্তর মোহরা ও কালুরঘাট এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি। যেখানে কিশোর গ্যাং, ইভ টিজিং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদেরকে পাশে চাই। আপনারা মোমবাতিতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব রেজাউল করিম তালুকদার, দপ্তর সচিব আবদুল হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, এম মহিউল আলম চৌধুরী, ফোরকানুল আলম চৌধুরী, মাওলানা আবদুন নবী, নাসির উদ্দীন মাহমুদ, কাজী মাওলানা মহিউদ্দিন, সৈয়দ আবু আজম, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতৃভাষার শুদ্ধ উচ্চারণ চর্চা মানে নিজস্ব সংস্কৃতিকে লালন করা
পরবর্তী নিবন্ধপটিয়ায় গাউসিয়া কমিটির অভিষেক