কিশোরের ঈদ

ইসমাইল জসীম | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

ঐ দেখো এক আকাশ পানে ভাসছে খুশির ঈদ,

আজ কিশোরীর চোখে তারায় হারিয়ে গেলো নিদ।

হাসির ঢেউয়ে উঠলো জেগে আজকে সারা গাঁও

আনন্দে আজ সবার মনে ভাসছে খুশীর নাও।

ভোরের হাওয়া কিশোর মনে বাজায় সুখের বাঁশি,

সূর্য যেন সোনার থালা, আনন্দ রাশি রাশি।

মসজিদের ঐ মিনার হতে আসছে মধুর তান,

সুগন্ধি আর মিষ্টি গন্ধে জুড়িয়ে যায় প্রাণ।

নতুন জামা গায় জড়িয়ে আজকে সারাবেলা,

হাসিখুশির রেলে চড়ে করবে কিশোর খেলা।

চাঁদের হাসি বলে বেড়ায় কী এক মধুর বাণী

ঈদ মানে ভালোবাসা, সুখেরই হাতছানি।

আবার যেনো ফিরে আসে এমন খুশীর দিন,

এক অপরের ভালোবাসায় হবো রঙিন।

ফুলের মতো ফুটুক হাসি সবারই মনে,

সুখে থাকুক শিশুকিশোর প্রতিজনে।

পূর্ববর্তী নিবন্ধঈদ আসে
পরবর্তী নিবন্ধভালোবাসার ফুলে