কাল থেকে ছনহরা অদ্বৈত ধাম ও মিশনে স্মরণোৎসব

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

পটিয়াস্থ ছনহরা গ্রামে অদ্বৈত ধাম ও মিশনে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৯তম স্মরণোৎসব কাল প্রাতে মঙ্গলারতি ও ঋষি ধ্বজা উত্তোলনের মাধ্যমে সরকারি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি শিমুল কানুনগোর সভাপতিত্বে অনুষ্ঠেয় মাতৃ সম্মেলন ও মাতৃ সম্মাননা পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রনজিত কুমার মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। বিশেষ অতিথি- চারুকলা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। বিকালে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, গোধূলী লগ্নে মহানামযজ্ঞের অধিবাস এবং রাতে ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান এবং ১৯ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন- ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহান্ত মহারাজ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মহোৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সপ্তম বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মাদরাসায়ে আহমদিয়া সুন্নিয়ার বার্ষিক সভা আজ
পরবর্তী নিবন্ধপ্রদীপ কুমার সেন