সাতকানিয়ার এওচিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী ও রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি স্মরণে ব্রহ্মময়ী কালী মন্দির ও কৃষ্ণ মন্দিরে ৪৮তম ষোড়শপ্রহরব্যাপী সর্বজনীন ভূবনমঙ্গল মহোৎসব চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে– নগর কীর্ত্তন, ভাগবত পাঠ, ভোগারতি, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, ধর্মসভা, নামযজ্ঞের অধিবাস, ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। ভাগবত পাঠ ও অধিবাস কীর্ত্তন পরিবেশন করবেন শিকারপুর গৌরাঙ্গ বাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজী মহারাজ।
নামসংকীর্ত্তন পরিবেশন করবেন গোকুল কৃষ্ণ সম্প্রদায়, প্রভু নিতাই সম্প্রদায়, কানুগোপাল সম্প্রদায়, মা ভবতারিনী সম্প্রদায়, জয়রূপ সনাতন সম্প্রদায়, কানাই বলাই সম্প্রদায়। প্রেস বিজ্ঞপ্তি।












