বোয়ালখালীর কালুরঘাট ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক নদীতে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকের চালক মো. ওসমান (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগাড়া থেকে পণ্য খালাস করে আসার পর কালুরঘাট ফেরিতে ওঠার সময় হঠাৎ ট্রাকটির ব্রেক ফেল করে। মুহূর্তেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। তবে সে সময় ট্রাকে চালক ছাড়া আর কেউ ছিল না। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, আহত চালক ওসমানের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।













