কার্তিকের সুর

জাহাঙ্গীর চৌধুরী | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

কার্তিকের সুর বাজে মধুর

নবান্নের ঘ্রাণ নাকে।

পিঠাপুলির পসরার সাজ

বাংলার বাঁকে বাঁকে।

চাষি ভাই ধান কাটে মাঠে

রূপালী রোদ মাথায়।

কৃষাণী ধান তোলে গোলায়

আনন্দে মন মাতায়।

পুস্তক কিনবে ছেলেমেয়ের

ধান্য বিক্রয় করে।

মাতা হলেন গৃহ শিক্ষক

শিক্ষা দিবেন ঘরে।

ছেলেমেয়ে শিক্ষা পেলে

হবে দেশের সেরা।

তাদের হৃদয় থাকবে সদা

মানবতায় ঘেরা।

পূর্ববর্তী নিবন্ধকার্তিক অগ্রহায়ণ
পরবর্তী নিবন্ধহঠাৎ বৃষ্টি