কারাবন্দী যুবদল নেতা মোশাররফের স্বজনদের পাশে ডা. শাহাদাত

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১১:৫৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভোট ডাকাতির সরকারের দলীয়করণকৃত প্রশাসনের কাছে সুশাসনের প্রত্যাশা আজ দুরাশায় পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে বাকশালের প্রেতাত্মাকে বিতাড়িত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী যুবদল মহানগরের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক কারান্তরীন মোশাররফ হোসাইনের পরিবার ও শিশু সন্তানদের খোঁজ-খবর নিতে গিয়ে তাঁর বাসায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেন একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এমদাদুল হক বাদশা, জিয়াউর রহমান জিয়া, সেলিম উদ্দিন রাসেল, সাহেদুল ইসলাম, আলী আসমান, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সাগর, আরশেদুর রহমান তৈয়ব, মোহাম্মদ আবদুর রহিম, আব্দুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটিতে জলসম্পদ খাতের সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধবেলাল হায়দার সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের নতুন মহাপরিচালক