কারাতে ফেডারেশনের ‘এ’ গ্রেড সার্টিফাইড কোচ হলেন রনি

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত লাইসেন্সিং পরীক্ষায় শিহান এ বি রনি ‘এ’ গ্রেডের লাইসেন্স অর্জন করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে তার হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। ফেডারেশনের নির্বাহী সদস্য শামসের আলম ভুঁইয়ার সঞ্চালনায় এবং সভাপতি শাহজাদা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। শিহান এ বি রনি এর পূর্বে ২০২৩ সালে এশিয়ান কারাতে ফেডারেশনের সার্টিফাইড কোচেস লাইসেন্স অর্জন করেন। তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের বর্তমান এডহক কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ কারাতে টিচার্স (কোচেস) এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী শিশু বিদ্যালয়ে দড়ি লাফ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী