কাযী আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ওরসে ফ্রি চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কুলগাঁও জালালাবাদস্থ আল আমিন হাশেমী দরবারে মুফতি আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ২০তম ওরস উপলক্ষে গতকাল শনিবার প্রায় ৫০০০ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান, খতনা ও ওষুধ বিতরণ করা হয়। এতে খতনা, গাইনি, দন্ত, মেডিসিন, সার্জারি, নাক, কান, গলা, চক্ষু, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, আর্থোপেডিক্স ও রক্ত গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণ করা হয়।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ ছুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী মুজিব, আল্লামা কাযী মুফতি মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা হাফেজ শিব্বীর আহমদ ওসমানী, আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি নাজিমুল হাসান, শফিউল আলম, জামাল কোম্পানী, মোহাম্মদ জাহেদ সুলতান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুছা, মুহাম্মদ জাহেদ সুলতান, আমজাদ হোসেন প্রমুখ।

এসময় শাহজাদা হাফেজ আল্লামা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী বলেন, সমাজে বিভিন্ন মানবিক কার্যক্রমসহ মানব কল্যাণে আল আমিন হাশেমী দরবার, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের অবদান অনস্বীকার্য। তারা গত তিনমাস যাবত ন্যায্যমূল্যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী প্রদান করে যাচ্ছে। তাছাড়া এ সংগঠনের উদ্যোগে ইসলামের প্রচার ও প্রসার, গরীব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আগামীতেও এ দরবারের নেতৃত্বে মানবসেবামূলক এসব কার্যক্রম চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রিজিওনাল হেড হিসেবে হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহর যোগদান
পরবর্তী নিবন্ধআউলিয়ায়ে কেরামের অক্লান্ত সাধনায় ইসলামের বিস্তার ঘটেছে