সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের চৌধুরীপাড়ার সমাজসেবক মোঃ কামাল উদ্দীন চৌধুরী (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার দুপুর ১২টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে যান। গতকালই বাদে আসর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।










