কাপ্তাই হ্রদে মাছ শিকারে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে মো.জনি (২৬) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমি সংলগ্ন কাপ্তাই হ্রদের তীরে বসবাসকারী মো. জনি সকাল ৮টার দিকে হ্রদে নৌকা নিয়ে মাছ শিকারে যায়। কিন্তু বেলা ১১টা বাজলেও সে বাসায় ফিরে না আসায় তার মা খুঁজতে বের হন। তখন দেখে নৌকা পানিতে ভাসছে কিন্তু নৌকায় কেউ নেই। এটি দেখে তার মা এলাকার লোকজন নিয়ে নৌকা ভাসমান এলাকায় খোঁজাখুঁজি করলে তার মরদেহ পাওয়া যায়। জনির পিতা মো. বাবুল মিস্ত্রী জানান, জনি মাছ ধরতে গিয়েছিল। কিন্তু নৌকায় কাউকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শেষে তার লাশ পাওয়া যায়। রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদউদ্দিন জানান, ছেলেটির পরিবার সূত্রে জানা যায়, তার মৃগী রোগ ছিল। পুলিশ ঘটনাস্থলে আছে। ছেলেটির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদে লা জেলাটেরিয়ার দ্বিতীয় শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধগ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোম : চট্টগ্রামে ভবিষ্যৎ হসপিটালিটির নতুন দ্বার