কাপ্তাই শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রজেক্টে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিশু নিকেতন স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী লেকশোর বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে শিশু শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খেলাধুলা পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মৌসুমী ইয়াসমিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, মেজর আরেফিন এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতের ফুটবলে বাংলাদেশের জায়ান আহমেদ
পরবর্তী নিবন্ধরিশাদ ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে