কাপ্তাই কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব ও আনন্দ মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ্‌। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি মো. রহমত উল্যাহ, কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির ইব্রাহিম হাবিব মিলু এবং কেপিএমের কারিগরি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন সুমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কর্ণফুলী পেপার মিলের ভান্ডার কর্মকর্তা শামসুজ্জামান চৌধুরী রকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হক আজাদ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ শহীদ উল্যাহ্‌ বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগ আজ আবার শুরু
পরবর্তী নিবন্ধকালিমের জোড়া কীর্তি