কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় পরাজিত করে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে। খেলা পরিচালনা করেন কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন দাশ। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এই সময় উপস্থিত ছিলেন। এছাড়া রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবুরখীল খেলোয়াড় সমিতির সভা
পরবর্তী নিবন্ধনভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ