কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ মার্চ উপজেলা সদর বরইছড়িতে কাপ্তাই রাইফেল ক্লাব কর্তৃক স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পয়েন্ট ২২ বোর এবং এয়ার রাইফেল শুটিং প্রতিযোগিতায় শুটাররা অংশ নেন। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুটিং প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, বি এন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং, সমাজসেবক ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। প্রতিযোগিতায় পয়েন্ট ২২ বোর শুটিংয়ে বিজয়ী হন যথাক্রমে আদিল হোসেন চৌধুরী, মাহবুব হাসান এবং লাকী তনচংগ্যা। এয়ার রাইফেল প্রতিযোগিতায় বিজয়ী হন যথাক্রমে আদিল হোসেন চৌধুরী, মংসুইপ্রু মারমা এবং মো. মোশারফ হোসেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।










