কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকের ছাত্রীর আত্মহত্যা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে পরিবারের সাথে অভিমান করে মমতাজ জাহান রিয়া (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। রিয়া কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) মেকানিকেল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী। তাঁর বাবার নাম মো. নজরুল ইসলাম।
সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে রিয়া বৃহস্পতিবার রাত ৯ টার সময় নিজ বাসার শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়ার মরদেহ বর্তমানে কাপ্তাই থানা হেফাজতে রয়েছে বলে ওসি মো. নাসির উদ্দিন আজাদীকে জানান।

পূর্ববর্তী নিবন্ধসরবরাহ বাড়লেও কমছে না সবজির দাম
পরবর্তী নিবন্ধজ্বলন্ত লঞ্চ থেকে লাফিয়ে বাঁচলেন পাথরঘাটার ইউএনও