কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ, চামচ দৌড়, কলসি দৌড়, চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন এবং বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. আমির হোসাইনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল কবির করিমি, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও চৌধুরী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি ক্রিকেটে প্রবর্তক হাই স্কুলের জয়লাভ