কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলার রাইখালীস্থ নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত ২৮ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৪টি হাউজে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, কাঠি বদল দৌড়, দড়ি লাফ, যেমন খুশি সাজো ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার এসআই বিষ্ণু পদ হিরা, রাইখালী কৃষি ব্যাংকের কর্মকর্তা হাসান মোহাম্মদ শাহরিয়ার, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুরেস তনচংগ্যা ও শিক্ষক সৈয়দ মোহাম্মদ মিজান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।












