কাপ্তাইয়ে দড়ি লাফ প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে ‘দড়ি লাফ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ১৩ জন ছাত্রী দড়ি লাফ প্রতিযোগিতায় অংশ নেয়। খেলায় বিজয়ীরা হলো: শিউলী আক্তার,বিলকিস বেগম ও নাহিদা সুলতানা। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু সালেহ মো. জাফর। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মোহাম্মদ শাহজাহান, জয়শ্রী তনচংগ্যা, রাজন বড়ুয়া, চন্দন ঘোষ, পুষ্পিতা বড়ুয়া, লুবনা আহমেদ কলি, মো. রাসেল খান, কাকলী আক্তার মীম, ফজলুল হক, প্রমেশ তনচংগ্যা ও রনি দে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সিনিয়র শিক্ষক আবু সালেহ মো. জাফর।

পূর্ববর্তী নিবন্ধহকি আম্পায়ারিংয়ে পদোন্নতি বাংলাদেশের শাহবাজ আলীর
পরবর্তী নিবন্ধপ্রীতি ক্রিকেট ম্যাচে চিটাগাং ব্রাদার্স ক্লাবকে হারাল সিটি ক্লাব