কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. আজিজুল ইসলাম (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রোন ১৭৭১৫৫)

রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে বান্দরবান যাচ্ছিল। কারিগরপাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু রাস্তায় ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুলের মৃত্যু হয়। রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্কটল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহাসিক ভবনে ধস, ট্রেন চলাচলে ব্যাঘাত
পরবর্তী নিবন্ধওজনে কারচুপি ও মাদক সেবনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা