কাপ্তাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের মাঝে গতকাল আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ এবং সনদপত্র প্রদান করা হয়। কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ওয়াগগা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, উপজেলা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষক পুষ্পিতা বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন এবং বিএন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অরিত্রি তালুকদার। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে কাপ্তাই উপজেলা বরাবরই শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা সব ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ নেবে বলে বক্তারা অভিমতে জানান।












