রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিস কর্তৃক ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় গতকাল ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপজেলার ৬টি বিদ্যালয় অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো চিৎমরম উচ্চ বিদ্যালয়, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়, পিডিবি মাধ্যমিক বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, কেআরসি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসা। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করেন। রাঙ্গামাটির জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থর সদস্য কাজী মোশাররফ হোসেন। ফাইনাল খেলায় চিৎমরম উচ্চ বিদ্যালয় ২৪–৩ পয়েন্টের ব্যাবধানে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন দাশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।










