কাপ্তাইয়ে অজগর অবমুক্ত

| বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

জেলার কাপ্তাই ন্যাশনাল পার্কে গতকাল বিরল প্রজাতির সোনালী রঙের অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা বিরল প্রজাতির এ অজগর সাপটিকে অবমুক্ত করেন। খবর বাসসের।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, সোমবার রাতে অজগর সাপটি কর্ণফুলী নদী হতে কার্গো টলির বসতঘরে খাওয়ার সন্ধানে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেয়া হয়। খবর পেয়ে বনবিভাগের পক্ষ থেকে আমরা অজগর সাপটি উদ্বার করি। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেনসহ কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকয়েকশ কোটি টাকার রপ্তানি পণ্যের ভাগ্য অনিশ্চিত
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে তামাক চুল্লীতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা