কাপ্তাই উপজেলার শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চড়ুইভাতিরও আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা। শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় মেম্বার মো. সরোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার অমল কান্তি দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফুয়াদ হাসান অনঘ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শেফালী সরকার এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে খেলাধুলায় বিজয়ী এবং মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও অতিথিরা পুরস্কার তুলে দেন।








