চন্দনাইশ কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ছবক অনুষ্ঠান ও অভিভাবক সভা গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি শায়খুল ফিকহ্ আল্লামা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফীর (মা:জি:আ) সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মাদ্রাসার আজীবন দাতা মুহাম্মদ আরমানুর রশিদ।
প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন আনোয়ারী (মা:জি:আ), মুহাম্মদ সিরাজুল ইসলাম। মাস্টার মুহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন–মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ, মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক। বক্তব্য রাখেন–মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুহাম্মদ রমিজ উদ্দীন, মুহাম্মদ আবদুল মুবিন, অভিভাবক সদস্য এম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন রনি, মুহাম্মদ আলম, ইয়াছমিন আকতার, আহমদ কবির, হানিফা বেগম, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী প্রমুখ। ছবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











