কানযুল ঈমান মডেল মাদরাসার দস্তারবন্দী মাহফিল

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

পতেঙ্গা কানযুল ঈমান মডেল মাদরাসার ৪র্থ বার্ষিক দস্তারবন্দী মাহফিল গত ১৬ ডিসেম্বর উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পীরে তরীকত সৈয়দ মুহাম্মদ ফারুক আজম রেজভী তৌসিফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

প্রধান অতিথি ছিলেন ছিপাতলি জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নেজামী। আলোচনা পেশ করেন বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রামের প্রভাষক আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী, হযরত উসমান গনি যুন্নুরাইন (রাঃ) জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মুনিরুল হাছান কাদেরী, চরনদ্বীপ রজভিয়া ইসলামিয়া ডিগ্রি মাদরাসার প্রভাষক মাওলানা আনিসুর রহমান রিজভী, হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী ইব্রাহীম খলীল, মাদরাসার পরিচালক এইচ এম রবিউল হাসান কাদেরী, মাওলানা এহসানুল হক আলকাদেরী, হাফেজ কফিল উদ্দিন মেহেরী।

অমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজী জাগির হোসেন চেয়ারম্যান, মাওলানা সৈয়দ সারওয়ার কামাল, এম এম হাসান, শাহাদাত হোসাইন, নুরুল আবছার, মাদরাসা প্রধান শিক্ষক জসিম উদ্দিন, কারী গিয়াস উদ্দিন নূরী, হাফেজ কাইয়ুম উদ্দিন, মাওলানা আবু রাফে, হাফেজ খুরশেদুল আলম, হাফেজ শাকের রেজা, মাওলানা হাফেজ নাঈম উদ্দিন, সৈয়্যদ রিয়াজুল করিম, মুহাম্মদ পারভেজ প্রমুখ। মাহফিলে ৪ জন কুরআনে হাফেজকে দস্তারবন্দীর মাধ্যমে সনদ করা হয়। পরিশেষে মিলাদ কিয়াম মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধচুয়েটে ৬ষ্ঠ পুরকৌশল সম্মেলন শুরু কাল